পুলিশ জানায়, উপজেলার যোগানিয়া ইউনিয়নের গড়াকুড়া গ্রামের আরিফ মিয়ার অসুস্থ স্ত্রী হালিমা বেগমকে তারই কন্যা আমিরন খাতুন শুক্রবার বিকেলে শেরপুর জেলা সদরে চিকিৎসার জন্য নিয়ে যান। চিকিৎসকের পরামর্শ নিয়ে মধ্যরাতে বাড়ি ফিরছিলেন তারা। এসময় বাড়ির কাছাকাছি পৌঁছলে ব্যাটারি চালিত রিকশাটি ভাঙা সড়কে আকস্মিক ঝাঁকি দেয়। এতে অসাবধানতাবশত রিকশা থেকে ছিঁটকে রাস্তায় পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন আমিরন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যান তিনি। আমিরন নকলা উপজেলার রুবেল মিয়ার স্ত্রী।
নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
.png)