ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে অটোরিকশা-পিকআপের সংঘর্ষ, মৃত বেড়ে ৪

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪২, ১৩ নভেম্বর ২০২৪
শেরপুরে অটোরিকশা-পিকআপের সংঘর্ষ, মৃত বেড়ে ৪
নকলায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানের সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন নিহত। ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নকলায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানের সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে শেরপুর-ঢাকা মহাসড়কের পাইস্কা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেত্রকোণার পূর্বধরা উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া এলাকার সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা এলাকার সুলতান মিয়ার মেয়ে সুবিনা আক্তার (২০) এবং ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার উত্তর শাহাপুর এলাকার আবুল কাশেমের ছেলে আলাল উদ্দিন (৩৫)।

Advertisement

আহতরা হলেন নেত্রকোণার পূর্বধলা উপজেলার লাউদানা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে আদনান ছাবিত (৩) ও মেয়ে তোবা আক্তার (১৬), তোফাজ্জল হোসেনের স্ত্রী উম্মে সালমা (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নকলা উপজেলার পাইস্কা বাইপাস মোড়ে ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি পিকআপের সঙ্গে শেরপুর থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ যাওয়ার পথে আরো দুইজন মারা যায়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর তথ্য আমাদের কাছে রয়েছে। আর আশঙ্কাজনক অবস্থায় কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, ওই ঘটনায় ফুলপুরে আলাল উদ্দিন নামে একজনে মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!