ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পানিতে ডুবে প্রাণ গেল আনাইতার

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৯, ১৫ নভেম্বর ২০২৪
পানিতে ডুবে প্রাণ গেল আনাইতার
ছবি: প্রতীকী

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোসা. আনাইতা নামে সাড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু আনাইতা ওই এলাকার মো. মিজানুর রহমানের মেয়ে।

জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশু আনাইতা। এসময় অসাবধানতাবশত উঠান সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায় সে। কিছু সময় পর তাকে উঠানে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন স্বজনেরা। একপর্যায়ে ওই শিশুকে পুকুরের পানিতে ভাসতে দেখেন তারা। সেখান থেকে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসক শিশু আনাইতার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। তবে ওই শিশুর মৃত্যুর কারণ নিশ্চিত হতে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: লালমোহন
লিংক সফলভাবে কপি হয়েছে!