ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

হাজারীবাগে কিশোর গ্যাংয়ের হামলায় আহত কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৪, ১৫ নভেম্বর ২০২৪
হাজারীবাগে কিশোর গ্যাংয়ের হামলায় আহত কিশোরের মৃত্যু
ঢামেকের জরুরি বিভাগের গেট- ফাইল ফটো

রাজধানীর হাজারীবাগে কিশোর গ্যাংয়ের হামলায় আহত শান্ত নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, বৃহস্পতিবার হাজারীবাগ পার্কের সামনে ৫-৬ জন কিশোর গ্যাং সদস্য শান্তকে ছুরিকাঘাত করে। ঐ ঘটনায় পুলিশ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ইমন, অলি ও শুকুরকে আটক করেছে পুলিশ।

নিহত শান্তর বাবা আফজাল বলেন, আমার ছেলেকে গত রাতে কিশোর গ্যাং সদস্যরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে মধ্যরাতে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

Advertisement

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঐ কিশোরে মরদেহ জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!