ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফ্যাক্টরি স্থানান্তরের আশঙ্কায় শ্রমিকদের অবস্থান কর্মসূচি

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৬, ২ নভেম্বর ২০২৪
ফ্যাক্টরি স্থানান্তরের আশঙ্কায় শ্রমিকদের অবস্থান কর্মসূচি
ফাইল ফটো

আশুলিয়ায় রাতের আঁধারে ফ্যাক্টরি স্থানান্তরের আশঙ্কায় গেটে তালা লাগিয়ে অবস্থান নিয়েছেন শ্রমিকরা। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকাস্থ চাইনিজ মালিকানাধীন সিনজিয়া ক্যাপস অ্যান্ড ব্যাগস কোম্পানি লিমিটেডের শ্রমিকরা এ অবস্থান নেন।

ভাড়া করা ফ্যাক্টরি ভবন মালিকের কাছে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়ায় আজ দুপুর ২টায় ফ্যাক্টরি কর্তৃপক্ষ ২ ট্রাক মেশিন বের করে নিয়ে যায়। মালিকপক্ষ মৌখিক বা নোটিশের মাধ্যমে বিষয়টি শ্রমিকদেরকে জানায়নি। শ্রমিকরা বেতনসহ বকেয়া পাওনাদি না পাওয়ার আশঙ্কা করছেন। এ জন্য মালামাল পাহারা দেওয়ার উদ্দেশ্যে ফ্যাক্টরিতে অবস্থান করেন।

এসময় ফ্যাক্টরিতে ৩ জন চায়না স্টাফ অবস্থান করছিলেন। পরবর্তীতে রাত ৮টার দিকে সেনাবাহিনী শ্রমিকদের বুঝিয়ে সমস্যা সমাধানের ব্যাপারে আশ্বস্ত করলে তারা ফ্যাক্টরি ত্যাগ করেন। এসময় ৩ জন চাইনিজ স্টাফও ফ্যাক্টরি ত্যাগ করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!