বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ফ্যাক্টরির শ্রমিকরা কর্মবিরতি শুরু করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গিল্ডেন গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা ইনসেনটিভ বৃদ্ধির দাবিতে সকাল ৮টার দিকে কর্মবিরতি শুরু করে এবং সকাল ৯টার দিকে ফ্যাক্টরি থেকে বের হয়ে যায়। অপরদিকে সকাল ৮টার দিকে আশুলিয়ার বাইপাইলস্থ একই গ্রুপের ফ্যাক্টরি গিল্ডেন একটিভ ওয়্যার বাংলাদেশ এর শ্রমিকরা একই দাবিতে কর্মবিরতি শুরু করে। উভয় ফ্যাক্টরি এলাকায় সেনা ও শিল্প পুলিশের উপস্থিতি রয়েছে।
.png)