ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়দা মিক্সার মেশিনে আটকে বেকারি শ্রমিকের মৃত্যু

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৬, ২৮ অক্টোবর ২০২৪
ময়দা মিক্সার মেশিনে আটকে বেকারি শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় বেকারির ময়দা মিক্সার মেশিনে কাটা পড়ে ইমরান হোসেন নামে এক বেকারি শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকালে আশুলিয়ার টেংগুরি নির্মাণটেক এলাকার মালা বেকারিতে এ ঘটনা ঘটে। নিহত ইমরান মাদারীপুরের শিবচর উপজেলার ব্যাংচড়া গ্রামের মরহুম আব্দুস সালামের ছেলে।

বেকারির মালিক ইমদাদুল জানান, ইমরান ছোট থেকেই তাদের বেকারিতে কাজ করেন। প্রতিদিনের মতো আজ সকালে তিনি কাজে যোগ দিয়ে ময়দা মিক্সারের কাজ করতে থাকেন। এ সময় অসাবধানতাবশত তার একটি হাত মিক্সারে আটকে যায়। এ সময় তার পুরো শরীর মেশিনে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Advertisement

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মদন সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনহত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!