বকেয়া বেতনের দাবিতে ঢাকা ইপিজেড এর পুরাতন জোনে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন সাভার ইন্ডাস্ট্রিজ শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রমিকরা কর্মবিরতি পালন করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাভার ইন্ডাস্ট্রিজ এর শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করে। বর্তমানে শ্রমিকরা ফ্যাক্টরির ভেতরে ও গেটের বাইরে অবস্থান করছে। ফ্যাক্টরির সামনে শিল্প পুলিশের অবস্থান রয়েছে।