মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই ফ্যাক্টরি ছেড়ে চলে যান শ্রমিকরা।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকেই বন্ধ ফ্যাক্টরি খোলা ও বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাইপাইল ত্রিমোড় এলাকায় অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে ফ্যাক্টরি সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এরপর রাত সাড়ে ৮টার দিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই ফ্যাক্টরি ছেড়ে চলে যান শ্রমিকরা। তবে তারা ঘোষণা দিয়েছেন বুধবার সকালে ক্রাইম ফ্যাক্টরি সামনে অবস্থান নেবেন।
.png)