ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাভারে শ্রমিকদের কর্মবিরতি পালন

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৯, ২৭ অক্টোবর ২০২৪
সাভারে শ্রমিকদের কর্মবিরতি পালন
ফাইল ফটো

বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছেন সাভার পৌরসভাস্থ কর্ণপাড়া ও গেন্ডায় অবস্থিত স্ট্যান্ডার্ড স্টিচেস লিমিটেডের শ্রমিকরা।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে কারখানার ভেতরে এই কর্মসূচি পালন করেন তারা।

জানা যায়, বিকেলে শ্রমিকরা টিফিন বিল ৫০ টাকা, অর্জিত ছুটির টাকা, আয়রন ভাতা বৃদ্ধি, বিকাশ খরচ, ৬ মাসে ঈদ বোনাসসহ বিভিন্ন দাবি কারখানা কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন। এ সময় তারা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরই কর্মবিরতি পালন শুরু করেন।

Advertisement

এদিকে, উক্ত বিষয় নিয়ে শ্রমিক, শিল্পপুলিশ ও কারখানা প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: শ্রমিক
লিংক সফলভাবে কপি হয়েছে!