ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৫, ২৭ অক্টোবর ২০২৪
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ফটো

বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেছেন ঢাকা ইপিজেডের নতুন জোনে অবস্থিত ‘হংকং’র মালিকানাধীন সাউথ চায়না ব্লিচিং অ্যান্ড ডায়িং লিমিটেড এবং গোল্ডটেক্স লিমিটেডের শ্রমিকরা।

রোববার দুপুর আড়াইটার দিকে কারখানার ভেতরে এ কর্মসূচি পালন করেন তারা।

শ্রমিকরা জানান, শ্রমিকদের গত সেপ্টেম্বরের বকেয়া বেতন আগামী ৩০ অক্টোবরের মধ্যে দেওয়ার কথা ছিল সাউথ চায়না ব্লিচিং অ্যান্ড ডায়িং লিমিটেড এবং গোল্ডটেক্স লিমিটেড ফ্যাক্টরি দুটির। কিন্তু কর্তৃপক্ষ শ্রমিকদেরকে ৩০ অক্টোবরের পরিবর্তে ৫ নভেম্বর বেতন পরিশোধের সম্ভাব্য তারিখ জানায়। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং বেতন দ্রুত দেওয়ার দাবিতে আজ দুপুরে কাজে যোগ না দিয়ে শ্রমিকরা কর্মবিরতি পালন শুরু করেন।

Advertisement

এদিকে, ফ্যাক্টরির সামনে শিল্প পুলিশের টহল টিম উপস্থিত আছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ঢাকা
লিংক সফলভাবে কপি হয়েছে!