ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় গোলযোগের আশঙ্কায় ৬ ফ্যাক্টরি ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৯, ২৩ অক্টোবর ২০২৪
আশুলিয়ায় গোলযোগের আশঙ্কায় ৬ ফ্যাক্টরি ছুটি ঘোষণা
ফাইল ফটো

বন্ধ ফ্যাক্টরি খোলা ও বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন জেনারেশন নেক্সট ফ্যাশনের শ্রমিকরা। এ সময় গোলযোগের আশঙ্কায় ওই ফ্যাক্টরির আশপাশের ৬টি ফ্যাক্টরিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

বুধবার সকাল ১০টার দিকে ফ্যাক্টরির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এ সময়  শ্রমিকদের একাংশ আশেপাশের কয়েকটি ফ্যাক্টরি গেটে ইট-পাটকেল ও ধাক্কাধাক্কি করে।

জানা গেছে, বন্ধ ফ্যাক্টরি খোলা ও বকেয়া বেতনের দাবিতে গতকালও কর্মসূচি পালন করেছেন জেনারেশন নেক্সট ফ্যাশনের শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় আজও তারা কর্মসূচি পালন শুরু করেন। এ সময় শ্রমিকদের একাংশ আশেপাশের কয়েকটি ফ্যাক্টরি গেটে ইট-পাটকেল ও ধাক্কাধাক্কি করে। পরে গোলযোগের আশঙ্কায় ওই ফ্যাক্টরির আশপাশের ৬টি ফ্যাক্টরিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

Advertisement

পরবর্তীতে জেনারেশন নেক্সট ফ্যাশনের শ্রমিকরা গোলযোগের উদ্দেশ্যে স্থানীয় বাংলাবাজারস্থ হামীম গ্রুপের ফ্যাক্টরি আর্টিস্টিক ডিজাইনে যেতে ধরেন। এ সময় পুলিশ তাদেরকে বাধা দেয় এবং ৪ রাউন্ড টিয়ার গ্যাস ও ২ রাউন্ড সাউন্ড গ্রেনেড ফায়ার করে ছত্রভঙ্গ করে দেয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ঢাকা শ্রমিক
লিংক সফলভাবে কপি হয়েছে!