বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবস্থান নেন ওই শ্রমিকরা। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
শ্রমিকারা জানান, কাজের অর্ডার কম থাকার অজুহাতে কয়েকদিন ধরে কয়েক ধাপে ওই ফ্যাক্টরির ১৮০ থেকে ২৭০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। ছাঁটাইয়ের প্রতিবাদে গতকালও কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় আজও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে সেনা ও শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে ফ্যাক্টরি গেটে অবস্থান নেয়।
.png)
পরবর্তীতে সেনাবাহিনী, ধামরাই পুলিশ, শিল্প পুলিশ, শ্রমিক প্রতিনিধি ও কারখানার কর্তৃপক্ষের আলোচনা হয়। এ সময় ২৬ অক্টোবর পর্যন্ত কারখানা বন্ধ রেখে কাজের উপযুক্ত পরিবেশে তৈরি করবে এবং নতুনভাবে শ্রমিক ছাঁটাই হবে না মর্মে আশ্বাস দেয় কারখানা কর্তৃপক্ষ।