ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, ফ্যাক্টরি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৯, ২৩ অক্টোবর ২০২৪
আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, ফ্যাক্টরি ভাঙচুর
ফাইল ফটো

আশুলিয়ায় পিয়ারলেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি বিস্কুট ফ্যাক্টরি শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করেছেন। এ সময় ফ্যাক্টরির জানালার গ্লাস ও আসবাবপত্র ভাঙচুরের ঘটনাও ঘটে।

বুধবার সকাল ১০টার দিকে আশুলিয়ার পলাশবাড়ীতে অবস্থিত ওই ফ্যাক্টরির সামনে অবস্থান নেন শ্রমিকরা। এ সময় নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।

জানা যায়, সকাল থেকে শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে ফ্যাক্টরির সামনে কর্মবিরতি শুরু করেন। এক পর্যায়ে তারা ফ্যাক্টরির সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নেন। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে শিল্প পুলিশের হস্তক্ষেপে তারা ফ্যাক্টরিতে প্রবেশ করলেও ফ্যাক্টরি বিল্ডিংয়ের কয়েকটি জানালার গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করেন। বর্তমানে তারা ফ্যাক্টরিতে অবস্থান করছেন। এদিকে, ঘটনাস্থলে সেনা, বিজিবি, র‍্যাব ও শিল্প পুলিশের উপস্থিতি রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!