ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় মাহমুদ ফ্যাশন ফ্যাক্টরি ছুটি ঘোষণা

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৭, ২১ অক্টোবর ২০২৪
আশুলিয়ায় মাহমুদ ফ্যাশন ফ্যাক্টরি ছুটি ঘোষণা
ফাইল ফটো

ঢাকার আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া এলাকাস্থ মাহমুদ ফ্যাশনের শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবির প্রেক্ষাপটে ফ্যাক্টরি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার বেলা ১১টার দিকে গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতনের দাবি জানালে কর্তৃপক্ষ এক পর্যায়ে ফ্যাক্টরি ছুটি ঘোষণা করে। 

জানা যায়, মাহমুদ ফ্যাশনের শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ করতে চাইলে মালিক পক্ষ ২৫ অক্টোবর পর্যন্ত সময় চান। এতে শ্রমিকরা রাজি না হওয়ায় বেতন পরিশোধ না করা পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করলে বিকেল ৪টার দিকে শ্রমিকরা ফ্যাক্টরি ত্যাগ করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!