ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩০, ২০ অক্টোবর ২০২৪
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমকিদের। ছবি: ডেইলি বাংলাদেশ

সেপ্টেম্বর মাসের বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। 

রোববার (২০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। 

জানা যায়, সকালে সেপ্টেম্বর মাসের বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় লেন অবরোধ করেন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। ঘটনাস্থলে শিল্প পুলিশ ও সেনা টহল রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!