রোববার (২০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর থানার ওসি ফয়জুল আজীম নোমান।
নিহত শারমিন আকতার একই এলাকার হাফিজুর রহমানের মেয়ে। তিনি এক সন্তানের মা।
.png)
শারমিন আকতারের বাবার অভিযোগ, কাসেম খলিফার ছেলে আব্দুর রহমান মনির সঙ্গে শারমিন আকতারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তার ওপর নির্যাতন চালিয়ে আসছিল। এরই জেরে গত শুক্রবার রাতে নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। হত্যার পর তার মরদেহ ঘরের চালার সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজীম নোমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।