ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়নুল আবেদীন পার্কের ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ, প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫১, ২০ অক্টোবর ২০২৪
জয়নুল আবেদীন পার্কের ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ, প্রতিবাদে মানববন্ধন
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ শহরের জয়নুল আবেদীন পার্কের মেইন গেটের বাইরে ভ্রাম্যমাণ চটপটি, ফুচকা, ঝালমুড়ি ও শরবতের দোকান আচমকা উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্ক ক্ষুদ্র হকার গোষ্ঠী।

রোববার (২০ অক্টোবর) সকালে শহরের জয়নুল আবেদীন পার্ক সংলগ্ন ব্যাটবল চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এতে নেতৃত্ব দেন আলহাজ জয়নুল আবেদীন পার্কের ক্ষুদ্র হকার গোষ্ঠী। এতে উপস্থিত ছিলেন পার্ক ক্ষুদ্র হকার গোষ্ঠীর মাহিনসহ অন্যান্য হকাররা।  

Advertisement

জানা যায়, গত ২ অক্টোবর পার্কের রাস্তার পাশে দোকান করায় তীব্র যানজট সৃষ্টি ও ময়লা ফেলে পার্কের পরিবেশ নষ্ট করার কারণে উচ্ছেদ অভিযান চালায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

হকারদের দাবি, তারা জনগণের চলাচলের বাধা তৈরি না করে ভালো খাবার পরিবেশন করেন। এ সময় তারা পার্ক পরিষ্কার পরিছন্নতা বজায় রেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুনরায় দোকান পরিচালনার দাবি জানান।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: মানববন্ধন
লিংক সফলভাবে কপি হয়েছে!