ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জ পল্লীবিদুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৬, ১৭ অক্টোবর ২০২৪
কিশোরগঞ্জ পল্লীবিদুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ
কিশোরগঞ্জ পল্লীবিদুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জ পল্লীবিদুৎ সমিতির ১০ জন কর্মকতার নামে মামলা এবং চাকরি থেকে স্থায়ী বরখাস্তের প্রতিবাদে ও ২ দফা দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

জানা যায়, কিশোরগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি শহরস্থ মুকশেদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে সামনে চলমান রয়েছে। এতে নেতৃত্ব দেন ফজলে রাব্বী শামীম সহকারী মহাব্যবস্থাপক কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। এছাড়াও কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ঐ কর্মসূচিতে উপস্থিত রয়েছেন। 

বিক্ষোভ মিছিলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ, সমিতির কর্মকতাদের চাকরি অবসানের আদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়৷ অনাথায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণাপূর্বক ২ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের সকল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ঢাকা অভিমুখে লংমার্চ করবে বলে জানা যায়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!