ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দুর্জয় গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৩, ১৬ অক্টোবর ২০২৪
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দুর্জয় গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দুর্জয়কে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ শহরস্থ নগুয়া এলাকা থেকে দুর্জয়কে গ্রেফতার করে র‍্যাব।

জানা যায়, র‍্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ শহরস্থ নগুয়া এলাকা থেকে দুর্জয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুর্জয়কে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জানা যায় গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জ শহরে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে কটকেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসহ ছাত্র-জনতার ওপর হামলাকারী মামলার এজাহার নামীয় আসামি হিসেবে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প দুর্জয় গ্রেফতার করা হয়।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!