শনিবার জেলা প্রশাসন বড়বাজারে বিভিন্ন কসমেটিকের দোকানে অভিযানের সময় ১৩ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
এরমধ্যে ভোক্তা অধিদফতর তিন হাজার টাকা, মোবাইল কোর্ট ১০ হাজার টাকাসহ সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
.png)
এ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ। সহযোগিতায় ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।