ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২২

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৪, ১৪ অক্টোবর ২০২৪
কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২২
ছবি: প্রতীকি

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ২২ জন। সোমবার দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র দেওয়া হয়েছে ৯ জন রোগীকে।

চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৩১০ জন। একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ২৬৩ জনকে।

Advertisement

সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানান, জেলার সাতটি হাসপাতালে বর্তমানে ৪৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৩ জন, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ও কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন।

জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত কারো মৃত্যু হয়নি বলেও জানান সিভিল সার্জন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!