ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১২ জন

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০১, ৯ অক্টোবর ২০২৪
কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১২ জন
ফাইল ছবি

কিশোরগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১২ জন। একই দিন ছাড়পত্র দেওয়া হয়েছে ১৬ জন রোগীকে। বুধবার দুপুরে সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা গেছে।

আরো জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৭১ জন। একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ২৩৪ জন রোগী।

সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানান, জেলার ৪টি হাসপাতালে বর্তমানে ৩৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, কিশোরগঞ্জ জেনারেল (সদর) হাসপাতালে ১৪ জন, নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। জেলায় ডেঙ্গু আক্রান্ত কোনো ব্যক্তির মৃত্যু হয়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!