ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৩, ১৫ অক্টোবর ২০২৪
রাজবাড়ীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
ফাইল ছবি

রাজবাড়ীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে একটি র‍্যালি জেলা শহরস্থ প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়। 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজিব, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবায়েত আহমেদ ফেরদৌসসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও প্রতিবন্ধী ব্যক্তিরা। 

Advertisement

র‍্যালি ও আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে ৬টি সাদাছড়ি বিতারণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!