বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নরসিংহপুর এলাকায় অবস্থিত ওই কারখানায় প্রবেশ না করে কর্মবিরতি পালন শুরু করেন কারখানাটির শ্রমিকরা।
জানা গেছে, সকাল থেকে শ্রমিকরা যথারীতি কাজ করেন। লাঞ্চের পর শ্রমিকরা পূজার চারদিন ছুটির দাবিতে কাজ বন্ধ করে কর্মবিরতি পালন ও ফ্যাক্টরির নিচে অবস্থান করেন। ফ্যাক্টরি ম্যানেজমেন্ট শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানালেও শ্রমিকরা কাজে যোগদান করেনি। এমতাবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে ছুটি ঘোষণা করলে শ্রমিকরা ফ্যাক্টরি ত্যাগ করেন।
.png)