ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পূজার ছুটির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪০, ১০ অক্টোবর ২০২৪
পূজার ছুটির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি 
ফাইল ফটো

গাজীপুর সদর উপজেলার জয়দেবপুরে পূজার ছুটির দাবিতে কর্মবিরতি পালন করেছেন এ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন তারা।  

জানা যায়, পূজার দুই দিনের ছুটির দাবিতে সকালে সদর উপজেলা জয়দেবপুরে শিরিরচালা এলাকায় অবস্থিত এ্যাপারেলস কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। এ সময় বন্ধ থাকে উৎপাদন কাজ। ঘটনাস্থলে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।   

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!