ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শহীদ তাজউদ্দিন মেডিকেলে নার্সদের কর্মবিরতি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:২০, ৮ অক্টোবর ২০২৪
শহীদ তাজউদ্দিন মেডিকেলে নার্সদের কর্মবিরতি
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুর মহানগর সদর থানাধীন শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নার্স এবং নার্সিং শিক্ষার্থীদের উদ্যোগে কর্মবিরতি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের নার্সিং মহাপরিচালকসহ আমলা ও ক্যাডার অফিসারদের বাদ দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নার্সদের মধ্য থেকে এইসব পদে পদায়ন করার দাবিতে কর্মবিরতি পালিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, রোজিনা খানম, সেবা তত্ত্বাবধায়ক শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, সামসুন নাহার, অধ্যক্ষ শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজ, মনোয়ারা বেগম, অধ্যক্ষ গাজীপুর মডেল নার্সিং ইনস্টিটিউটসহ নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ, গাজীপুরের সমন্বয়ক শামীমা নাসরিন শেলী (আহ্বায়ক), খান মো. মফিজ উদ্দিন (সদস্য সচিব), আবুল ফজল, জামাল ভুইঁয়া, রাশিদা শিকদার, মেহেদী হাসান, ফরহাদ হুসাইন, ইমরান হোসেন ও শাকিল আহমেদ প্রমুখ।

Advertisement

উল্লেখ্য, হাসপাতালের জরুরি বিভাগ ইমারজেন্সি, অপারেশন থিয়েটার (ওটি), আইসিইউ, সিসিইউ, ডায়ালিসিস, পিআইসিইউ, লেবার ওয়ার্ডসহ ইউনিটগুলো কর্মবিরতির আওতামুক্ত ছিল। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!