ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাভারে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৪, ১০ অক্টোবর ২০২৪
সাভারে শ্রমিকদের অবস্থান কর্মসূচি
ফাইল ফটো

সাভারের ডগরমোড়া এলাকায় সেপ্টেম্বর মাসের বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইউনিটি ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা। 

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ফ্যাক্টরির সামনে অবস্থান নেন তারা। 

জানা যায়, দুপুরে সেপ্টেম্বর মাসের বেতনের দাবিতে সাভারের ডগরমোড়া এলাকার ইউনিটি ফ্যাশন ওয়্যার শ্রমিকরা ফ্যাক্টরির সামনে অবস্থান করেন শ্রমিকরা৷ পরে ৩-৪ জন শ্রমিক প্রতিনিধি ও শিল্প-পুলিশসহ আলোচনা করে শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন আগামী ২০ অক্টোবর পরিশোধের আশ্বাস দেন ফ্যাক্টরি কর্তৃপক্ষ। শ্রমিকরা তা মেনে নিয়ে বিকেলে ফ্যাক্টরি ছেড়ে চলে যায়।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!