ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাভারে সোয়েটার কারখানায় শ্রমিকদের কর্মবিরতি 

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৬, ১৮ সেপ্টেম্বর ২০২৪
সাভারে সোয়েটার কারখানায় শ্রমিকদের কর্মবিরতি 
সোয়েটার কারখানায় শ্রমিকদের কর্মবিরতি -ছবি: সংগৃহীত

সাভারে ডায়নামিক সোয়েটার লিমিটেডের শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাভার থানাধীন উলাইল এলাকায় এ কর্মবিরতি পালন করা হয়। পরবর্তীতে ফ্যাক্টরি কর্তৃপক্ষ অপ্রীতিকর ঘটনা এড়াতে তিনদিন ছুটি ঘোষণা করে এবং শ্রমিকদের দাবি-দাওয়া প্রসঙ্গে ২১ সেপ্টেম্বর সিদ্ধান্ত জানাতে চাইলে শ্রমিকরা তা মেনে না নিয়ে দুপুর আড়াইটায় ফ্যাক্টরি ত্যাগ করে। 

জানা গেছে, শাখার পক্ষ হতে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!