বুধবার সকাল ৮টার দিকে ফ্যাক্টরিতে ঢুকে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করেন তারা।
জানা গেছে, শ্রমিকদের বেতন প্রতি মাসের ৯ তারিখের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ আগস্ট মাসের বেতন এখনো দেয়নি। এ জন্য গতকাল কারখানার উৎপাদন কাজ বন্ধ রেখে কারখানার ভেতর শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। বেতন না পাওয়া পর্যন্ত উক্ত কর্মবিরতি চলমান থাকবে বলে জানা যায়।
.png)