বুধবার সন্ধ্যা ৭টার দিকে কারখানার উৎপাদন কাজ বন্ধ করে দিয়ে মেইন গেটের সামনে সমবেত হন শ্রমিকরা। এ সময়ে কারখানার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
জানা গেছে, গত ২৫ আগস্ট ওই কারখানার শ্রমিকদের ১৯ দফা দাবির মধ্যে কর্তৃপক্ষ ট্রেড ইউনিয়ন গঠনসহ ১১টি দাবি মেনে নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী ট্রেড ইউনিয়ন গঠনে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়। কারখানার কর্মকর্তাদের মধ্যে গ্রুপিংয়ের কারণে ট্রেড ইউনিয়ন গঠন নিয়ে শ্রমিকদের পক্ষে থাকা পরিচালক রবিন কুমার পালসহ আরো দুইজন কর্মকর্তাকে জোরপুর্বক পদত্যাগে বাধ্য করা হয়। এ পরিপ্রেক্ষিতে শ্রমিকরা ট্রেড ইউনিয়ন দ্রুত গঠন করার দাবিতে পুনরায় আন্দোলন শুরু করেছেন।
.png)
এদিকে, ওই কারখানা এলাকায় শিল্পপুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।