ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফের শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৪, ১০ অক্টোবর ২০২৪
ফের শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরে ১০ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন জাং অন কর্পোরেশন লিমিটেড কারখানার শ্রমিকরা। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর গাছা থানাধীন মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে ভোগািন্তি পড়েন সাধারণ যাত্রীরা।

জানা যায়, সকালে ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনীর টহল দল ও শিল্প পুলিশের উপস্থিতিতে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে রাস্তার পাশে চলে যায়। এরপর স্বাভাবিক হয় যানবাহন চলাচল।

Advertisement

প্রসঙ্গত, ১০টি দাবির মধ্যে ৯টি দাবি মালিক পক্ষ মেনে নেন। শুধু প্রোডাকশন বোনাস শতকরা ২৫% দেওয়া সম্ভব হবে না। শ্রমিকরা মালিকপক্ষের উক্ত সিদ্ধান্ত মেনে নেননি জানা যায়। 

শ্রমিকদের দাবিসমূহ হলো-

(১) কাজের প্রোডাকশন বোনাস ২৫% দিতে হবে।
(২) হাজিরা বোনাস ৬০০ টাকা দিতে হবে।
(৩) নাইট করলে ৭০ টাকা দিতে হবে।
(৪) ঈদ বোনাস বেসিকের অর্ধেক দিতে হবে। 
(৫) কোনো কারণে শ্রমিক ছাটাই এবং বের করা যাবে না, বের করলে পাওনাদি বুঝে দিতে হবে।
(৬) শুক্রবারে খোলা রাখলে ৪০০ টাকা দিতে হবে। 
(৭) মাতৃত্বকালীন ১২০দিনের বেসিক দিয়ে ছুটি দিতে হবে।
(৮) শ্রমিকের মূল বেসিক ১২০০০ টাকা হতে হবে।
(৯) টিফিন বিল ৪০ টাকা করে সাপ্তাহিক ভাবে দিতে হবে।
(১০) ১০ দিনের আগে কার্ড বাতিল হবে না।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!