ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
বেতন-ভাতার দাবি

নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৯, ৩ অক্টোবর ২০২৪
নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

গাজীপুরে বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল থেকে শ্রমিকরা বিক্ষোভ করেন। এতে ভোগান্তিতে পড়েছেন সড়কটিতে চলাচলরতরা।

এর আগে, বুধবার (২ অক্টোবর) সকালে গাজীপুরের ভোগরা চৌধুরীবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন পোশাক শ্রমিকরা। চাকরিতে পুনর্বহাল, নিয়োগসহ বিভিন্ন দাবিতে তারা মহাসড়ক অবরোধ করেন। এ পরিস্থিতিতে গতকাল অন্তত ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

Advertisement

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গাজীপুরের বেশির ভাগ কারখানার সামনে লেখা আছে ‘শ্রমিক নিয়োগ বন্ধ’। মাসের ১-৫ তারিখ পর্যন্ত প্রতিটি কারখানার সামনেই শত শত শ্রমিক চাকরির জন্য ভিড় করেন।

এদিকে, বুধবার সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা বার্ডস গ্রুপের শ্রমিকরা সেনাবাহিনীর আশ্বাসে ৫৩ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে। ফলে গতকাল দুপুর থেকে যানবাহন চলাচল আবার শুরু হয় এবং ঢাকা-টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ সচল হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!