বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার কুন্ডবাড়ী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন ডোবা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত ভ্যানচালকের নাম হান্নান কবিরাজ। তিনি মাদারীপুরের ডাসার উপজেলার মৃত আ. আজিজ কবিরাজের ছেলে।
.png)
ধারণা করা হচ্ছে, ভোররাতের দিকে যেকোনো চলন্ত গাড়ি তাকে ধাক্কা মারে। এতে তিনি ভ্যানসহ ডোবার মধ্যে পড়ে যান ও তার মাথা ফেটে যায়।