বুধবার (৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উল্লাপাড়া মডেল থানার মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. সুজন মাহমুদ উপজেলার মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈড় গ্রামের মোহাম্মদ নবীনূরের ছেলে।
.png)
পারিবারিক সূত্রে জানা যায়, সুজন মাহমুদ মোহনপুর হাট থেকে ধান বিক্রি করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছিল। কালিয়াকৈড়ের মো. শাহিন মন্ডলের বাড়ির উঠানে পৌঁছালে বজ্রপাতের কারণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লাপাড়া মডেল থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, কালিয়াকৈড় গ্রামে মো. সুজন মাহমুদ নামে এক কলেজছাত্রের নিহত হওয়ার খবর পেয়েছি। তবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।