ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পরিত্যক্ত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০১, ৭ অক্টোবর ২০২৪
পরিত্যক্ত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর ওয়ারীতে টিপু সুলতান রোডের একটি পরিত্যক্ত ভবনে চুরি করতে গিয়ে ওপর থেকে পড়ে মো. ফারুক (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

সোমবার দুপুরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল আলম বলেন, খবর পেয়ে ওয়ারী এলাকার একটি পরিত্যক্ত বাসার সামনে থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করি। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

Advertisement

তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!