সোমবার গভীর রাতে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতে সেনাসদস্য আ. হাকিমের মা অনুফা খাটে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার পায়ে সাপে কামড় দেয়। বিদ্যুতের আলো জ্বালিয়ে সাপটিকে মশারির ভেতর দেখতে পান তিনি। ব্যথা বাড়তে থাকলে প্রথমে কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা হাসপাতালে ও পরে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
.png)
অনুফা মৃত্যুকালে স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হেলাল উদ্দিন সাপের কামড়ে নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।