ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৭, ৫ অক্টোবর ২০২৪
কুষ্টিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৪ অক্টোবর) তাদের জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলেন- মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মতিন ওরফে লোটাস, জেলা ছাত্রলীগের সদস্য মো. ওমর ফারুক ওরফে ইকলাস, তালবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মো. ওয়াসিম আকরাম এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দিন।

জানা যায়, শুক্রবার অভিযান চালিয়ে মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ দুজনকে গ্রেফতার করে র‌্যাব-১২। এদিন আওয়ামী লীগের আরো দুই নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। 
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!