ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৬, ৪ অক্টোবর ২০২৪
কিশোরগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত অ্যাড. মীর আমিনুল ইসলাম -ছবি: ডেইলি বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগের মামলায় কিশোরগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. মীর আমিনুল ইসলাম সোহেলকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে শহরের গৌরাঙ্গবাজার এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শুক্রবার সকালে তাকে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

এ তথ্য নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) শ্যামল মিয়া জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে তোলা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!