ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনা থেকে যুবকের লাশ উদ্ধার, পরনে ছিল প্যান্ট ও টি-শার্ট

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৬, ৩০ সেপ্টেম্বর ২০২৪
মেঘনা থেকে যুবকের লাশ উদ্ধার, পরনে ছিল প্যান্ট ও টি-শার্ট
ফাইল ফটো

চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার বিকেলে নদীর পাড় থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিজান ছৈয়ালের বাড়ির পেছনে মেঘনা নদীর পাড়ে এক ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। বেলা পৌনে ১১টায় ৯৯৯- এ খবর দেওয়া হলে চাঁদপুর সদর নৌ থানার এসআই আরশ আলী পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে সেখান থেকে অজ্ঞাতনামা ওই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

চাঁদপুর সদর নৌ থানার এসআই আরশ আলী বলেন, খবর পেয়ে দুপুরে মেঘনা নদীর পাড়ে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা আংশিক পচন ধরা মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে। তার পরনে জিন্সের প্যান্ট ও টি-শার্ট ছিল।

Advertisement

চাঁদপুর নৌ থানার ওসি মো. হানিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!