ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কবর থেকে তোলা হলো ছাত্র আন্দোলনে নিহত ফারুকের মরদেহ 

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১২, ২৯ সেপ্টেম্বর ২০২৪
কবর থেকে তোলা হলো ছাত্র আন্দোলনে নিহত ফারুকের মরদেহ 
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার চরফ্যাশন উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় পুলিশের গুলিতে নিহত মোহাম্মদ ওমর ফারুকের (১৬) মরদেহ কবর থেকে তোলা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে নিজ এলাকায় পারিবারিক কবর থেকে মরদেহটি উত্তোলন করা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

নিহত মোহাম্মদ ওমর ফারুক উপজেলার নুরাবাদ ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের মিলন ফরাজির ছেলে। 

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেক মুহিত ও পিবিআই ঢাকা তদন্তকারী কর্মকর্তা পুলিশ ইন্সপেক্টর (নি.) তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট থানা পুলিশ। তাদের তত্ত্বাবধানেই ময়নাতদন্ত শেষে মরদেহ আবার দাফন করা হবে।

জানা যায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে আহত হন ওমর ফারুক। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!