ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুরগির খামারে ছুরি হাতে পড়েছিল যুবকের মরদেহ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০২৪
মুরগির খামারে ছুরি হাতে পড়েছিল যুবকের মরদেহ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি মুরগির খামার থেকে হাতে ছুরি ধরে থাকা অবস্থায় দেলোয়ার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সকাল সাড়ে ৮টার দিকে একই এলাকার স্থানীয় মো. আজিম নামে এক ব্যক্তির মুরগির ফার্ম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত দেলোয়ার (৩৩) উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খণ্ডলিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ভোরে স্থানীয়রা দেখতে পান, মুরগির খামারের চারপাশে দেওয়া তারের কাছে এক যুবকের মরদেহ পড়ে আছে। পরে তারা পুলিশকে খবর দেন। স্থানীয়দের ধারণা, চুরি ঠেকাতে মুরগির ফার্মের চারপাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে তিনি কী কারণে ওই খামারে ঢুকেছিলেন, তা জানা যায়নি।

Advertisement

রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক উত্তম কুমার বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!