ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:১৮, ২৩ সেপ্টেম্বর ২০২৪
টেকনাফে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 
মোহাম্মদ রাসেল -ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ শিকারে গিয়ে নিখোঁজের ১৩ ঘণ্টা পর মোহাম্মদ রাসেল (২০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী নৌঘাট থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মোহাম্মদ রাসেল বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার ইসহাক আহমদের ছেলে।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার সন্ধ্যায় মোহাম্মদ রাসেল স্থানীয় কয়েকজন জেলের সঙ্গে জাহাজপুরা নৌঘাট সংলগ্ন সাগরে মাছ ধরতে যান। একপর্যায়ে তিনি স্রোতের টানে ভেসে যান। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্য জেলেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

Advertisement

সোমবার সকালে শিলখালী নৌঘাট সংলগ্ন সাগরে ভাসমান অবস্থায় রাসেলের মরদেহের সন্ধান পান স্বজনরা। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। তার মরদেহ নিজ বাড়িতে রয়েছে বলে জানান ওসি।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!