ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৯, ১৯ সেপ্টেম্বর ২০২৪
মাদারীপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ফটো

মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ধ্বজি গ্রামে মেঘলা সরকারের (৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তার নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত মেঘলা ওই গ্রামের বিদেস সরকারের মেয়ে। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

জানা যায়, বুধবার সকালে মেঘলা স্কুলে যায়। চারুকারু পরীক্ষা না হওয়ায় আবার বাড়িতে চলে আসে। মেঘলার মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। বাবাও কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। এ সময় ঘরে মেঘলা একা ছিল। তার বাবা কাজ শেষ করে বাডিতে আসেন। এ সময় ঘরে ঢুকতেই তিনি ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মেঘলাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

ডাসার থানার ওসি মো. মাহমুদ-উল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আসল ঘটনা বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!