মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তার খোঁজ মেলেনি। নিখোঁজ মিজানকে উদ্ধারে এদিন সকাল থেকেই কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। এর আগে সোমবার গাবুরার পার্শেমারি টেকেরহাটে নিখোঁজ হন তিনি।
নিখোঁজ মিজানুর রহমান সরদার খুলনার ৫নং ঘাট এলাকার দুলাল সরদারের ছেলে।
.png)
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী প্রিন্স রেজা জানান, খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার পর থেকে তিনি সার্বিক খোঁজখবর নিচ্ছেন।
উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান বলেন, মিজান সরদারের সন্ধান এখনো মেলেনি।
মিজানের বাবা দুলাল সরদার বলেন, মিজানের নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা এখানে এসেছি। এখনো তার সন্ধান মেলেনি।