ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিয়ালের কামড়ে দুই গ্রামে আহত ১৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৯, ২০ সেপ্টেম্বর ২০২৪
শিয়ালের কামড়ে দুই গ্রামে আহত ১৩
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহতরা

মুন্সীগঞ্জ সদর উপজেলার দুই গ্রামে পাগলা শিয়ালের কামড়ে ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে উপজেলার মহাকালী ও নাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতরা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। তাদের বয়স ২০-৫০ বছর জানিয়েছেন চিকিৎসক। আহতদের মধ্যে নাজমা সুলতানা, বিল্লাল হোসেন, মেহেদী হাসান, আনোয়ার দপ্তরী, মাসু বেগম, সিমথামনি, সাব্বির, আনিসুল হক, আরবা, দেলোয়ার, দ্বীপ মন্ডল, সাদিয়ার নাম নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, সন্ধ্যার পর হঠাৎ পাগলা শিয়ালের উপদ্রবের ঘটনা ঘটে। এ সময় দুই গ্রামে একে একে ১৩জন বিভিন্ন বয়সী নারী-পুরুষকে কামড়ে আহত করে শিয়াল। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

Advertisement

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রান্ত সরদার জানান, রাত ৮টা ৪০ মিনিট থেকে একে একে ১৩ জন চিকিৎসা নিয়েছেন। তাদের পায়ে, উড়ুর অংশে কামড়ের ক্ষত ছিল। প্রয়োজনীয় ভ্যাক্সিনেশন করা হয়েছে। শিয়ালে কামড়ের ২৪ ঘণ্টার মধ্যে ভ্যাক্সিন নিলে কোনো ঝুঁকি থাকে না।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!