ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নীলফামারীতে শিয়ালের কামড়ে আহত ১৫

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৩, ১৬ সেপ্টেম্বর ২০২৩
নীলফামারীতে শিয়ালের কামড়ে আহত ১৫
ফাইল ফটো

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় শিয়ালের কামড়ে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে শহরের পশ্চিম পাটোয়ারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- এলাকার সুদর্শন রায়, নির্মল কুমার, আলী হোসেন, হাবিবুর রহমান, খাদিমুল ইসলাম, হাসানুর আলী, জুয়েল হোসেন, আজিজুল হক ও জাহিদ হোসেন। বাকিদের নাম পরিচয় জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শী সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার সকালে একটি শিয়াল পাটোয়ারী পাড়ার বাঁশঝাড় থেকে হঠাৎ বের হয়ে সামনে যাকে পেয়েছে তাকেই কামড় দিয়েছে। শিয়ালটি ওই এলাকার অন্তত ১৫ জনকে কামড় দিয়ে জখম করেছে। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় পৌর কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দার।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তৌহিদা সিদ্দিকা রিয়া বলেন, শিয়ালে কামড়ানো আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মুখে ও পায়ে শিয়ালের কামড়ের ক্ষত রয়েছে। তাদেরকে ভ্যাকসিন নেয়ার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে হাবিবুর রহমান হাবিব নামে এক কিশোরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!