আহত ওই শিশুকে বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। আহত লামিয়া কুড়িঘর গ্রামের মধ্য উত্তর পাড়া এলাকার সোহেল মিয়ার মেয়ে।
আহত লামিয়ার দাদী আমেনা বেগম বলেন, দুপুরে লামিয়া বাড়ির উঠানে রাজহাঁসের সঙ্গে খেলা করছিল। এ সময় বাড়ির পাশের পাটখেত থেকে একটি শিয়াল উঠানে এসে লামিয়া মাথায় ও মুখে কামড় দেয়। লামিয়ার কান্না শুনে লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় শিয়ালটি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান চিকিৎসকরা৷
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু চিকিৎসক ডা. তৌকতুল ইসলাম চয়ন বলেন, শিয়ালের কামড়ে একটি শিশু আহত হয়েছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
.png)