ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৫

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৩, ৩০ নভেম্বর ২০২৩
টাঙ্গাইলে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৫
ফাইল ফটো

টাঙ্গাইলের বাসাইলে শিয়ালের কামড়ে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বাসাইল পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- বাসাইল পৌরসভার দক্ষিণপাড়া এলাকার মৃত চান খার স্ত্রী ফাতেমা বেগম, একই এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে মঙ্গল মিয়া, জাকির হোসেনের ছেলে রাফি, শফিকুল ইসলামের ছেলে শিশির ও জাহিদুল ইসলামের মেয়ে উর্মি।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় একটি শিয়াল তাদের কামড় দেয়। এ সময় চিৎকার শুনে তাদের উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান প্রতিবেশীরা। আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

আহত শিশির বলেন, আমি বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম। মাঠে আসা মাত্রই আমার পায়ে কামড় দেয়। পরে আমি হাত দিয়ে ঘুষি দিলে হাতেও কামড় দেয়।

বাসাইল পৌরসভার কাউন্সিলর প্রিন্স মাহমুদ জানান, সন্ধ্যায় বাসাইল দক্ষিণপাড়া এলাকায় শিশুসহ পাঁচজনকে শিয়ালে কামড় দেয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরমধ্যে তিনজনকে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে। বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ডি এম রাফিউর রহমান জানান, শিয়ালের কামড়ে আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!