ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে পুলিশের লুট হওয়া শটগান উদ্ধার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ১৮ সেপ্টেম্বর ২০২৪
সিলেটে পুলিশের লুট হওয়া শটগান উদ্ধার
সিলেটে পুলিশের লুট হওয়া শটগান উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে পুলিশের লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের দরিয়া শাহ মাজার সংলগ্ন সুরমা নদী থেকে শটগানটি উদ্ধার করা হয়। 

জানা যায়, সুরমা নদীতে একব্যক্তি গোসল করতে গেলে নদীর পাড়ে হাঁটু সমান পানির নিচে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান পায়। শটগানটি পেয়ে পুলিশকে সংবাদ দেয়। দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

আরো জানা যায়, গত ৫ আগস্ট শটগানটি পুলিশ সুপারের অফিস থেকে লুট হয়। শটগানটি সিলেট জেলা ডিবি পুলিশের। দক্ষিণ সুরমা থানা পুলিশ সিলেট জেলা গোয়েন্দা শাখা ডিবিকে অস্ত্রটি মঙ্গলবার রাত ৯টার দিকে বুঝিয়ে দেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!